ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জেলায় গতকাল শনিবার 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬'- এর অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিডি ক্লিনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন।

এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণসহ নগরীর নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানাবাড়ী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেনপাড়া জহির উদ্দিন গণবিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত