ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআইবিষয়ক সেমিনার

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআইবিষয়ক সেমিনার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) গতকাল শনিবার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের 'অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে' স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য 'এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস' শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। ডিআইইউর 'অফিস অফ দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন'; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের 'স্কিল জবস'-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং হাসপাতাল ব্যবস্থাপনা প্রতিনিধিদের অংশগ্রহণে দুই মাসব্যাপী প্রথম প্রশিক্ষণ ব্যাচের সফল সমাপ্তি উপলক্ষে এই আয়োজনটি করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত