ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির নতুন দুই ফ্ল্যাগশিপ আউটলেট

উত্তরা ও কক্সবাজারে সেভয় গ্যালারির নতুন দুই ফ্ল্যাগশিপ আউটলেট

জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড 'সেভয় গ্যালারি' (Savoy Gallery) বনানি এর সাফল্যের পর এখন ঢাকার উত্তরা এবং রাজধানী ছাড়িয়ে পৌঁছে গেছে কক্সবাজারে। ঢাকার উত্তরা এবং দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে একই সাথে দুটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উত্তরায় সেভয় গ্যালারির নতুন ফ্ল্যাগশিপ আউটলেটটি ঢাকা ১২৩০, উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ২০ নম্বর প্লটে অবস্থিত 'ট্রপিক্যাল দিলারা টাওয়ার'-এর নিচতলায়। একই দিনে কক্সবাজারেও আনুষ্ঠানিকভাবে আরেকটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা হয়েছে। এটি কক্সবাজারের ডলফিন পয়েন্ট মোড়ে 'হোটেল গ্র্যান্ড প্যাসিফিক'-এর নিচতলায় অবস্থিত। এছাড়াও দুটি নতুন ভ্যারিয়েন্টের আইসক্রিম স্কুপসহ ৮টি নতুন ধরনের মিল্কশেক সেভয় গ্যালারির মেন্যুতে যুক্ত করা হয়েছে। সকল আউটলেটগুলোতে নিজস্ব শেফ দিয়ে তৈরি নানা ধরনের মজাদার ডেজার্ট, সিগনেচার মিল্কশেক এবং বিশেষ সব আইটেম পাওয়া যাচ্ছে। শুধু সুস্বাদু ডেজার্ট উপভোগ করাই নয়, পরিবার ও বন্ধুদের সাথে মনোরম পরিবেশে চমৎকার মুহূর্ত কাটানোর জন্য আউটলেটগুলোর আবহ তৈরি করা হয়েছে। দুটি ফ্ল্যাগশিপ আউটলেটেরই নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন করেছে আর্কেডিয়ার আর্কিটেক্টস। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত