ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

সবুজ শিল্প কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নূরুন্নবী এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত