ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিইউপিতে 'Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society' বিষয়ক সেমিনার

বিইউপিতে 'Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society' বিষয়ক সেমিনার

গত বুধবার ০৯:৪৫ ঘটিকা থেকে ১২:৪৫ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সাইন্স (এফএএসএস) কর্তৃক পরিচালিত সমাজবিজ্ঞান বিভাগ 'Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society' শীর্ষক সেমিনার স্বাধীনতা অডিটোরিয়ামে আয়োজন করে। প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের মানসিকতা ও মূল্যবোধে পরিবর্তন আসছে, যা একদিকে সুযোগ তৈরি করছে এবং অন্যদিকে অসহিষ্ণুতা ও মেরুকরণের মতো শঙ্কাও বাড়াচ্ছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ সামাজিক সম্প্রীতি রক্ষা করতে তরুণদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। প্যানেল বক্তা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল অ্যাডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপি এর সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মি আক্তার বক্তব্য প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত