ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পূবালী ব্যাংকে 'Cyber Security Awareness' বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত

পূবালী ব্যাংকে 'Cyber Security Awareness' বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি আইসিটি অপারেশন ডিভিশনের উদ্যোগে সম্প্রতি 'Cyber Security Awareness' বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপ বিষয়ক বক্তব্য প্রদান করেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। মহাব্যবস্থাপক ও সিটিও ইন্দ্র মোহন সূত্রধর ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিটি অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন তথ্য নিরাপত্তা সচেতনতা মাস সম্পর্কে বক্তব্য প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত