ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল মঙ্গলবার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন করেন ডিএসসিসি প্রশাসক। এসময় ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকেশ্বরী মন্দিরকে ভেতরে-বাইরে সুন্দর করে সাজানোর পাশাপাশি আদি ঢাকা ও পুরান ঢাকার সৌন্দর্যবর্ধনে কাজ করছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দির ঢাকার প্রধান মন্দির। এই মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরোনো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্দির পরিদর্শনে আসেন। এজন্য মন্দিরটির পরিবেশ ও অবকাঠামো সুন্দর হওয়ার পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রও তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ— সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করেন। সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিভাজন না করে সবাইকে এ দেশের নাগরিক হিসেবে দেখতে হবে। একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সেই সমান অধিকার রয়েছে। মন্দিরের উন্নয়নে সহযোগিতার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক জানান, প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি মন্দিরের সার্বিক উনয়নে অতিরিক্ত ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত