ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বরিশালে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার

বরিশালে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার

বরিশাল নগরীতে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য মোহাম্মদ বেলাল হোসেন রাতুল ও তার স্ত্রী লামিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান।

পুলিশের দাবি, বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য রাতুল ও তার স্ত্রীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে অভিযানে এসআই নাহিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আরিফুর রহমান, এএসআই জিয়াউর রহমান ও এএসআই মাহফুজুর রহমান অংশ নেন। এসময় তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত