ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মিরপুর-১০ এ চালু হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস

মিরপুর-১০ এ চালু হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস

'দ্রুততাই আমাদের প্রতিশ্রুতি' এই মূলমন্ত্রকে সামনে রেখে গতকাল বিকালে মিরপুর-১০ এ উদ্বোধন করা হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্পীডি (Speedz)। মিরপুর-১০ এ আয়োজিত সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। ডাকসেবা এখন আরও সহজে, আরও কাছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রমে যুক্ত হলো নতুন এই সেবাকেন্দ্র। সেবাকেন্দ্রটি পরিচালনা করবে স্পীডি (Speedz)। স্পীডি-এর পরিচালকগণ বলেন, জনগণের দোরগোড়ায় ডাকসেবা আরও সহজে ও সুবিধাজনকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে SPEEDY-এর এই উদ্যোগ, একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে। পরিচালকগণ আরও বলেন, এ সেবাকেন্দ্রটি শুক্র ও শনিবারসহ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকসেবা প্রদান করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত