
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) সহায়তায় 'Conducting a Cursory Review of Competency-based Training and Assessment (CBTA) Course Materials' শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ICAO-এর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি (Capt. Mostafa Hoummadz)। এতে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপক, ইনস্ট্রাক্টর, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ফ্লাইট সেফটি অফিসারসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। কোর্সটির মূল উদ্দেশ্য ছিল Competency-based Training and Assessment (CBTA) পদ্ধতির আওতায় প্রণীত প্রশিক্ষণ কোর্সের উপকরণ পর্যালোচনার জন্য অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রশিক্ষণ উপকরণের গুণগত মান যাচাই, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিতকরণ এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি