ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

ব্র্যাক ইউনিভার্সিটিতে মেডিকেল ফিজিক্সে মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রাম চালু হয়েছে। গত সোমবার প্রোগ্রামটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার ১৭টি মেডিকেল লিনিয়ার অ্যাক্সিলারেটর কেনার উদ্যোগ নিয়েছে। মেডিকেল লিনিয়ার অ্যাক্সিলারেটর হলো এমন একটি যন্ত্র, যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। এই যন্ত্র থেকে উচ্চশক্তির এক্স-রে বা ইলেকট্রন রশ্মি টিউমারে প্রয়োগ করা হয়। এর মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। একই সঙ্গে আশপাশের সুস্থ টিস্যু যতটা সম্ভব সুরক্ষিত রাখা হয়। মন্ত্রী আরও বলেন, দেশের আটটি বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। উপজেলা হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বাড়িয়ে ১৫১ করা হবে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়ার জন্য প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে 'ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার' প্রতিষ্ঠা করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত