ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার বিকল্প নেই

টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার বিকল্প নেই

টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক এবং বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) ড. আব্দুল বাছেত মিয়া। তিনি মনে করেন, গবেষণাগারের জ্ঞানকে কৃষকের মাঠের বাস্তবতার সঙ্গে যুক্ত করতে পারলেই গবেষণার প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছানো সম্ভব। বৃহস্পতিবার ২৯ অক্টোবর, দুই দিনব্যাপী (২৯-৩০ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বিএসপিএসটি-এর পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএসপিএসটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য 'টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স ও প্রযুক্তি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ'। সভাপতির বক্তব্যে গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত ড. আব্দুল বাছেত মিয়া আরো বলেন, "টেকসই কৃষি নিশ্চিত করতে উদ্ভিদবিজ্ঞানের গবেষণা ও প্রযুক্তিকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানী, গবেষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত