
পটুয়াখালীর মহিপুরে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর ব্রিজ সংলগ্ন খেয়াঘাট এলাকায় গত ২৯ অক্টোবর ২০২৬ রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৯টি বেহুন্দী জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোরসহ ৩ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটককৃত জেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি