
প্রতিবছরের মতো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২৯৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি ভার্সনে পাসের হার ১০০ শতাংশ, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩১২ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩২৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৮৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৬ জন শিক্ষার্থী, পাসের হার ৯৯.৬২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৯ জন শিক্ষার্থী, পাসের হার ১০০ শতাংশ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক— তিনটি বিভাগেই অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে মাইলস্টোন কলেজের কৃতী শিক্ষার্থীরা। ধরাবাহিকভাবে এইচএসসিতে মাইলস্টোন কলেজের অভাবনীয় সাফল্যে আনন্দ ও উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি