ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে পৃথক অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তারকৃতরা হলো- মো. রুবেল (৩৫), সাব্বির আহমেদ ওরফে সামির (২৫) ও রবিন ওরফে ইসকে রবিন ওরফে রনি (২৫)। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে তেজগাঁও থানাধীন কাওরান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. রুবেলকে গ্রেপ্তার করে এসআরইউ-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। অপরদিকে, রাত ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন শিশু মেলার বিপরীতে ফুট ওভারব্রিজের নিচে ছিনতাইকালে সাব্বির আহমেদ ওরফে সামিরকে গ্রেপ্তার করা হয়। রুবেলকে তেজগাঁও থানা পুলিশ এবং সাব্বিরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, রাত ৯টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় ছিনতাইকালে রবিন ওরফে ইসকে রবিন ওরফে রনিকে হাতেনাতে গ্রেপ্তার করে এসআরইউ-এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ছিনতাই প্রতিরোধ টিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত