
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) এবং ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি গ্রহণ করত বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণান্তে ১৩ মে ২০২৫ তারিখে বিইআরসি আদেশ নম্বর: ২০২৫/০৮ এর মাধ্যমে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর যথাক্রমে শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে কমিশন কর্তৃক মাসভিত্তিতে Platts Rate-এর ভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হচ্ছে। উক্ত আদেশের অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী জেট এ-১ এর পূর্ববর্তী মাসের (০৫ তারিখ থেকে পরবর্তী মাসের ০৪ তারিখ) প্রকাশিত Platts Rate, পূর্ববর্তী মাসে জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় মাসভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করার লক্ষ্যে ২৫ মে ২০২৫ তারিখে কমিশনের স্মারক নং- ২৮.০১.০০০০.০১২.২৩.০০২.২৫.২৬৬৬ এর মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ৫ অক্টোবর ২০২৬ থেকে ৪ নভেম্বর ২০২৬ সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য Platts Rate-এর গড় এবং উক্ত সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর LC Settlement-এ মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় ৫ নভেম্বর ২০২৬ তারিখে নভেম্বর ২০২৬ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার সমন্বয়ের সুপারিশ করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি