ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় হাম ও ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতা কমছে

—সিভিল সার্জন
খুলনায় হাম ও ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতা কমছে

সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান বলেছেন, খুলনায় হাম ও ডেঙ্গুর সংক্রমণের ভয়াবহতা কমে আসছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার চলমান রয়েছে। আরও ভালোভাবে এই অভিযান পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

গতকাল রোববার জেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় জেলা প্রশাসক বলেন, সকল হাসপাতালে অগ্নিদুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা রাখতে হবে। চলমান ওএমএস কার্যক্রমে মনিটরিং বাড়াতে হবে। তিনি আরও বলেন, দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, প্রত্যেক জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করাসহ চলমান ডেঙ্গু পরিস্থিতির অবসানে সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই। জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালীন গত মাসে ৩৯টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে ১২ লাখ মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত