
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) গত বুধবার বিশ্ব টেকসই দিবস ২০২৬ পালন করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ আইইউবিএটি ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পরিবেশগত টেকসইতা, জ্বালানি সাশ্রয়, পানির দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। তারা বর্তমান সময়ের টেকসইতা-সংক্রান্ত চ্যালেঞ্জ ও তার সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আইইউবিএটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. আলিমউল্লাহ মিয়ান এবং উপ-উপাচার্য প্রফেসর মাহমুদা খানমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি