
দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত কাজ করতে অক্ষম মানুষকে কর্মক্ষম বা সক্ষম করে গড়ে তোলা ও নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব স্পেশিয়ালিটির উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিএমইউতে বর্ণাঢ্য র্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিভিন্ন পুনর্বাসনসেবা ও সংশ্লিষ্ট কার্যক্রমের স্টল পরিদর্শনসহ নানা আয়োজনে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ গতকাল শনিবার উদযাপিত হয়েছে। এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি