
পর্তুগালের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস (HRH) মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, ডাচেস অব কোইমব্রা, গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। তার এ সফর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। তার সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে রাজকীয় অতিথি ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি