ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

এনএসইউতে ডিজিটাল মার্কেটিং ও অ্যানালিটিকসে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কর্মশালা

এনএসইউতে ডিজিটাল মার্কেটিং ও অ্যানালিটিকসে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কর্মশালা

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টারের যৌথ উদ্যোগে 'ফিউচার-রেডি স্টুডেন্টস: আ ক্যারিয়ার প্লেবুক ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ, হাতে-কলমে শেখা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ, মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের বিভাগীয় প্রধান ড. খন্দকার মো. নাহিন মামুন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. তামহিদ উল ইসলাম। কর্মশালায় শিল্প খাতের অভিজ্ঞতা তুলে ধরেন বাংলালিংকের সিভিএম অ্যান্ড ডিজিটাল অ্যানালিটিকস ম্যানেজার ফাতেহিন সিদ্দিক চৌধুরী এবং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার জিএসএম মাহফুজ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত