
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো 'ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২'। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি সেবার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ম্যারাথনের আয়োজন করা হয়ে। আজ ২৮ নভেম্বর শনিবার ভোর ৫টায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ১.০২ কিলোমিটার (শিশুদের জন্য) চারটি ক্যাটাগরিতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। সকাল ০৮-০০ ঘটিকায় ম্যারাথন শেষে রানারগণ নগরীর পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সমবেত হতে থাকলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্য, ভলান্টিয়ার ও রানারগণ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন চিফ রেস মার্শাল ও ঢাকা বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন ম্যারাথনের টাইটেল স্পন্সর ইলেকট্রনিকস সেফটি এন্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) প্রতিনিধি এবং ম্যারাথনের ফুড পার্টনার ইনডালজ-র প্রতিনিধি। বক্তব্য দেন রেস ডিরেক্টর ও পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন। প্রধান অতিথির ভাষণ প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি আয়োজক, স্পন্সর প্রতিষ্ঠান, রানারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি