ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন দর বলবৎ থাকবে। গতকাল রোববার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ৯৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ২৪ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৫৪৫ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৬০৪ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত