ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

২০২৬ সালে ব্যাংকের ছুটি বাড়ল

২০২৬ সালে ব্যাংকের ছুটি বাড়ল

২০২৬ সালের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এ তালিকা অনুমোদন করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুসারেই এই ছুটি কার্যকর হবে। এর আগে ২০২৪ সালে ব্যাংকের ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন। ২০২৬ সালে ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ দিনে। নতুন তালিকা অনুযায়ী, বছরের প্রথম সরকারি ছুটি শবেবরাত, এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। একই মাসে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও ছুটি থাকবে। শবেকদর উপলক্ষে ১৭ মার্চ ছুটি নির্ধারিত হয়েছে। এরপর জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থাকবে বন্ধ। ঈদের আগের দুই দিন, ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে পাঁচ দিনের ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চৈত্রসংক্রান্তি ১৩ এপ্রিল (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার জন্য), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত