ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি

প্রতিষ্ঠার ১২তম বর্ষপূর্তিতে ৭৫ লাখ গ্রাহককে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এনে ব্যাংকিং সেবায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং। এ উপলক্ষে নানা আয়োজনে এজেন্ট ব্যাংকিং সেবার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ব্যাংক এশিয়া পিএলসি। গত শনিবার রাজধানীর পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিস- র‍্যাংগস টাওয়ারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল কেক কাটা, নতুন সেবা ও ক্যাম্পেইন উদ্বোধন এবং সেরা এজেন্ট ও কর্মীদের সম্মাননা প্রদান। ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের নিয়ে কেক কাটেন। এসময় ‘ক্যাশ বাই কোড’ সেবা এবং ‘রেমিট্যান্স সুরক্ষা’ নামে আর্থিক সাক্ষরতা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় এবং সেরা পারফরমার এজেন্ট ও কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত