ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

এনআরবিসি ব্যাংকের সম্পূর্ণ শরিয়াহভিত্তিতে পরিচালিত ‘আল আমিন ইসলামিক ব্যাংকিং’ উইন্ডোর চালুর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, আল আমিন ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল গফুর রানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ২০২০ সালের ২০ জানুয়ারি পৃথক ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়। বর্তমানে ব্যাংকের ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখা রয়েছে। ব্যাংকের সব শাখা ও উপশাখায় ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত