ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সকালের পর বিকালেও কমল স্বর্ণের দাম

সকালের পর বিকালেও কমল স্বর্ণের দাম

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমেছে স¦র্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স¦র্ণের দাম কমানো হয়েছে ৫ হাজার ৪২৩ টাকা। এতে এক ভরি স¦র্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স¦র্ণের (পাকা স¦র্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রাতে ঘোষণা দিয়ে আজ থেকে ভালো মানের এক ভরি স¦র্ণের দাম কমানো হয় ১ হাজার ৯২৫ টাকা। তবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ভরিতে আরও ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়। এতে একদিনে তিন দফায় ভালো মানের এক ভরি স¦র্ণের দাম কমানো হলো ১৩ হাজার ৯৩৯ টাকা। দেশে এর আগে কখনও একদিনে তিন দফা স¦র্ণের দাম পরিবর্তনের ঘটনা ঘটেনি।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স¦র্ণের ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স¦র্ণের ৫ হাজার ১৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স¦র্ণের ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স¦র্ণের ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

এর আগে গতকাল সকাল ১০টা ৪৫ মিনিট থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স¦র্ণের ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স¦র্ণের ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স¦র্ণের ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স¦র্ণের ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা। আজ বিকাল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত এই দামে স¦র্ণ বিক্রি হয়েছে।

স¦র্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৪৭ টাকা কমিয়ে ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত