ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মোবাইল ব্যাংকিং সীমাবদ্ধতার ঘোষণায় আপত্তি

সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
মোবাইল ব্যাংকিং সীমাবদ্ধতার ঘোষণায় আপত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা এক হাজার টাকার মধ্যে নির্ধারণের সরকারি ঘোষণায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের কোটি কোটি সাধারণ মানুষ বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠী, প্রবাসীর পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী ও ডিজিটাল লেনদেননির্ভর গ্রাহকরা চরম ভোগান্তি ও আর্থিক সংকটে পড়বেন। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে মোবাইল ব্যাংকিং সেবা পূর্ণমাত্রায় চালু রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে মোবাইল ব্যাংকিং দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। গ্রাম ও শহরসহ সব জায়গায় দিনমজুর, প্রবাসীর পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীর স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ এই সেবার ওপর নির্ভরশীল।

নির্বাচন উপলক্ষে হঠাৎ করে এই সেবায় কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হলে গ্রাহকদের জন্য মারাত্মক ভোগান্তি, আর্থিক ক্ষতি ও অনিশ্চয়তা তৈরি হবে। বিবৃতিতে বলা হয়, মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করা হলে সাধারণ গ্রাহকরা জরুরি লেনদেন, চিকিৎসা ব্যয়, পারিবারিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় বড় ধরনের সমস্যায় পড়বেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত