
জামালপুর অর্থনৈতিক অঞ্চলে একটি বৃহৎ কৃষি-প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বিজনেস রিসার্চ ইন্টারন্যাশনাল কর্পোরেশন (ইজওঈ) একটি জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জামালপুর অর্থনৈতিক অঞ্চলে তাদের নতুন শিল্প ইউনিট স্থাপনের কার্যক্রম শুরু করবে। চুক্তির আওতায় যৌথ উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক কৃষি-প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন ও পরিচালনা করা হবে, যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যের বাজার উৎসাহিত করা হবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিভিত্তিক শিল্প খাতকে আরও শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ ও রপ্তানি উভয় বাজারকে গুরুত্ব দিয়ে উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইজওঈ বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি রেনাটা লিমিটেডে একক বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে ফার্মাসিউটিক্যাল খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। পাশাপাশি ডাইরেক্ট ফ্রেশ লিমিটেডের মাধ্যমে খাদ্য ও পণ্য বিতরণ খাতে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও ইজওঈ-এর বিনিয়োগ রয়েছে। জামালপুর অর্থনৈতিক অঞ্চলের এই নতুন উদ্যোগটি বাংলাদেশে ইজওঈ-এর বহুমুখী বিনিয়োগ কার্যক্রমের একটি কৌশলগত সম্প্রসারণ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি