ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কার্যক্রম চলমান রয়েছে। গত শুক্রবার থেকে ব্যাংকে সিবিএস আপগ্রেডেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ব্যাংকিং খাতে চলমান প্রযুক্তিনির্ভর রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশে সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুধুমাত্র নগদ লেনদেন এবং শাখাভিত্তিক সীমিত ব্যাংকিং সেবা পুনরায় চালু হবে। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ নিয়মিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অনলাইন, মোবাইল ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ পূর্ণাঙ্গভাবে চালু হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত