ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

দেশব্যাপী ডিজিটাল আর্থিক সেবাকে আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে পূবালী ব্যাংক পিএলসি বিকাশের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সারা দেশের বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের জন্য ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হচ্ছে, যা পূবালী ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সেবার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এই অংশীদারত্বের আওতায় পূবালী ব্যাংকে হিসাব পরিচালনাকারী বিকাশের এজেন্ট ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সার্বক্ষণিক স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে নির্বিঘ্নে অর্থ স্থানান্তর, তাৎক্ষণিক সেটেলমেন্ট এবং উন্নত তারল্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ফলে প্রচলিত ব্যাংকিং সময়সীমার সীমাবদ্ধতা ছাড়াই অংশীদাররা তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও দ্রুত, সহজ ও দক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত