ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী

ডিএসইতে লেনদেন ও সূচক নিম্নমুখী

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন ও সূচক উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫,২৩৪ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই সূত্র জানায়, গতকাল ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২,০০১ দশমিক ৮৫ পয়েন্টে নেমে আসে। তবে ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১,০৭২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে।

গতকাল ডিএসইতে ৩৯২টি কোম্পানির মোট ২১ কোটি ৪ লাখ ১০ হাজার ৪৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৮৭ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৯৫ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার। লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- এশিয়াটিক ল্যাব, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সিমটেক্স, বিএসসি, ওয়ালটন হাইটেক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং কে অ্যান্ড কিউ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত