ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

২০২৫ সালের সফল সহযোগিতার ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২০২৬ সালেও এসওএস শিশু পল্লী বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের আওতায় অবহেলিত জনগোষ্ঠীর যুব দক্ষতা উন্নয়ন ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। বর্তমান অংশীদারিত্বে দুটি প্রধান উদ্যোগ- ভোকেশনাল রিনিউয়াল প্রজেক্ট এবং ক্লিন ওয়াটার প্রোগ্রাম- জোরদার করা হবে। এসব কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপদ পানির প্রাপ্যতায় সরাসরি অবদান রাখবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএলের হেড অব প্ল্যানিং, স্ট্র্যাটেজি অ্যান্ড গভর্ন্যান্স আশরাফ উজ জামান এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হকের হাতে দুটি চেক হস্তান্তর করেন। ভোকেশনাল রিনিউয়াল প্রজেক্টের আওতায় এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারের (ভিটিসি) মাধ্যমে অভেলিত যুবাদের বাজার উপযোগী কারিগরি প্রশিক্ষণ, সনদ প্রদান, কর্মপ্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে, যাতে তারা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। অনুষ্ঠানে আশরাফ উজ জামান বলেন, ইস্টার্ন ব্যাংকে আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে সক্ষম যুবসমাজ। কারিগরি দক্ষতায় বিনিয়োগের মাধ্যমে আমরা তরুণদের সম্মানজনক জীবিকা গড়ে তোলার সুযোগ তৈরি করছি, যাতে তারা সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত