ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

যশোরে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন

যশোরে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) গত সোমবার যশোর সদরের আরএন রোডে আনুষ্ঠানিকভাবে তার যশোর শাখা উদ্বোধন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিক, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, যশোর শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত