
এনআরবিসি ব্যাংকের বিনা ও স্বল্প ব্যয়ের চলতি ও সঞ্চয়ী হিসাব (কাসা) সংগ্রহে শতভাগের বেশি লক্ষ্যমাত্রা অর্জনকারী ৬৬টি শাখা ও উপশাখাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’এ শাখা-উপশাখা প্রধানদের হাতে সার্টিফিকেট তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ ও উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্যাংকের মুনাফা অর্জনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের ‘কাসা ক্যাম্পেইন’ করা হয়। এই ক্যাম্পেইন উপলক্ষে ব্যাংকের শাখা-উপশাখাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন্স অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবমুখর এই আয়োজনগুলোর মাধ্যমে ব্যাংকের আমানতের পরিমাণ ২১ হাজার কোটি টাকা এবং আমানত হিসাব সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি