
উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম গত মঙ্গলবার দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার খানসামা রোডে ব্যাংকের ৫১তম ‘বীরগঞ্জ উপশাখা’র শুভ উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (বগুড়া অঞ্চল) মহিউদ্দিন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি