
কায়েস চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়া পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল হেড হিসেবে যোগদান করেছেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিজিওনাল কর্পোরেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফরমেশনে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসা কার্যক্রমে তার রয়েছে বিশেষ দক্ষতা। চৌধুরী ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ্-বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন একনিষ্ঠ, নীতিবান এবং দূরদর্শী ব্যাংকার হিসেবে পরিচিতি লাভ এবং কর্পোরেট, কমার্শিয়াল ও শাখা ব্যাংকিং কার্যক্রমে গভীর অভিজ্ঞতা অর্জন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি