ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জনতা ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা

জনতা ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা

গতকাল রোববার জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলমের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (ALCO) সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় ফয়েজ আলম বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে ব্যাংকের আমানত, অটো চালান ও ফরেন রেমিটেন্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেওয়াসহ প্রয়োজনীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত