
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নেতারা এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী সব বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি