
‘গো ডিজিটাল, গো গ্রিন’ স্লোগান সামনে রেখে এনসিসি ব্যাংক তাদের রিটেইল ব্যাংকিং পোর্টফোলিওর আওতায় ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট’ নামের একটি সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী হিসাব চালু করেছে। টেকসই ব্যাংকিং কার্যক্রমকে উৎসাহিত করা এবং গ্রাহকদের আধুনিক ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এনসিসি নিওএক্স অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা শতভাগ অনলাইনে অ্যাকাউন্ট খুলতে, ই-কেওয়াইসি সম্পন্ন করতে এবং রিসাইকেলযোগ্য ডেবিট কার্ডের সুবিধা পাবেন। এই অ্যাকাউন্টে জমানো টাকা নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই কৃষিসহ বিভিন্ন সবুজ উদ্যোগে বিনিয়োগ করা হবে। ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এই সেবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালকরা মো. মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং ইউনিট হেড এসএম তানভীর হাসান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি