ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা

ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (আইসিসিডি)-এর যৌথ উদ্যোগে গত শনিবার ‘কমপ্লায়েন্স কালচার ইন ব্যাংক’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় এর আইসিসিডি, ঢাকা নর্থ রিজিওন ও বিভিন্ন শাখা থেকে ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান, এফসিএমএ। তিনি ব্যাংকিং খাতে একটি শক্তিশালী কমপ্লায়েন্স কালচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে একটি ব্যাংকের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত