
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। গত রোববার বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক (পরিদর্শন) এসএম কামালুজ্জামান কামাল। লিড স্পিকার ছিলেন রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, খুলনা। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীরের সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার ও এসইভিপি মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আক্তার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক, ক্রেডিট ইনচার্জ ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি