
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। চীনের ইউনান ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ অগ্রগতি অর্জিত হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে সফল দ্বিপক্ষীয় বৈঠকের পর ২১ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আইইউবিএটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্ব উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারের একটি যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবন। এ সহযোগিতার একটি বিশেষ দিক হলো পারেনিয়াল রাইস গবেষণা উন্নয়ন এবং আইইউবিএটিতে একটি নিবেদিত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, যা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি