ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাউথইস্ট ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু

সাউথইস্ট ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু

সাউথইস্ট ব্যাংক পিএলসি ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু করেছে। এর ফলে গ্রাহকরা এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে দেশ-বিদেশে দ্রুত, নিরাপদ ও কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। এই সেবার মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সহজেই তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করতে পারবেন এবং বিশ্বব্যাপী মার্চেন্ট পয়েন্টে লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজনীয়তা কমে আসবে এবং দৈনন্দিন লেনদেনে বাড়বে সহজতা, নমনীয়তা ও নির্বিঘ্ন অভিজ্ঞতা- যা পজ মেশিন ও অনলাইন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। ‘গুগল পে’ উন্নত নিরাপত্তা প্রযুক্তি যেমন এনক্রিপশন ও টোকেনাইজেশন ব্যবহার করে, যার মাধ্যমে গ্রাহকের প্রকৃত কার্ড তথ্য মার্চেন্টদের কাছে প্রকাশ পায় না। ফলে প্রতিটি লেনদেন হয় অধিক সুরক্ষিত ও নির্ভরযোগ্য। এই উদ্যোগ সাউথইস্ট ব্যাংকের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো শক্তিশালীকরণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির দিকে অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত