
এনআরবি ব্যাংক পিএলসি এবং ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার লক্ষ্যে একটি আধুনিক পে-রোল সমাধান উপস্থাপন করা হলো। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয় গুলশান-১, ঢাকায় আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ভিসা প্রিপেইড পে-রোল কার্ড উন্মোচন করেন। এসময় এনআরবি ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ভিসার প্রতিনিধি এবং বিমাফাইর সিওও অর্ণব পল উপস্থিত ছিলেন। ভিসা প্রিপেইড পে-রোল কার্ডটি বেতন বিতরণের জন্য একটি নিরাপদ, কার্যকর এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি