
এডিবির অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের SME & Special Programs Department -এর সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে ব্র্যাক লারনিং সেন্টার গাছপাড়া, পাবনায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ বিজনেস এডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এর এসএমইএসপিডি বিভাগের যুগ্ম-পরিচালক ও ডিপিডি মোঃ আইয়ুব আলী, যমুনা ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের জোনাল হেড জনাব ফজলুল হক, যমুনা ব্যাংক পিএলসির হেড অফ এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি