ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ

মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ

দেশের মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড)-গুলোতে আমদানি বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে নতুন ফ্রেমওয়ার্ক বা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নিয়মের আওতায় একদিকে যেমন বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে পণ্য এনে দীর্ঘ সময় বিনা ঝুঁকিতে মজুত করে রাখা যাবে, অন্যদিকে কমবে স্থানীয় ব্যাংকগুলোর ঋণঝুঁকি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে। সংশ্লিষ্টদের মতে, নতুন এই ফ্রেমওয়ার্কের ফলে দেশের রপ্তানিমুখী শিল্প খাত এবং স্থানীয় উৎপাদনশীল খাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে, যা পুরো দেশের সরবরাহ শৃঙ্খলকে (সাপ্লাই চেইন) আরও দক্ষ করে তুলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত