
মেঘনা ব্যাংক ‘এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং মাস্টারক্লাস: এনহ্যান্সিং ক্যাপাসিটি অন পিপিজি বেসড লেন্ডিং (ব্যাচণ্ড৩)’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। গত ১৮ জুলাই যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এসএমই ও কৃষি খাতে পিপিজি-ভিত্তিক ঋণ কার্যক্রমে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি