
আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ১৫ জুলাই ঢাকার মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফাইজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন এবং ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি