
গত ১৮ জুলাই বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘হালাল ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন’ বিষয়ক ওয়ার্কশপে উদ্ধৃতি দিয়ে বিএসটিআই’র হালাল সনদ বিষয়ে কয়েকজন ব্যক্তি বেশকিছু বিষয়ে অভিযোগ করেন মর্মে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বিএসটিআই হালাল সনদ প্রদানের ক্ষেত্রে আবেদনকারী বা রপ্তানিকারকদের নিকট সরকারি নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ, অনুদান (Contribution) অথবা রপ্তানিকৃত পণ্যের পরিমাণ (টনভিত্তিক) অনুযায়ী অর্থ দাবি করে থাকে বলে উদ্ধৃত করা হয়েছে। এ ছাড়া হালাল সনদ নিতে গাড়ি চাওয়া এবং ঘুষ নেওয়ার মতো মন্তব্যও করা হয়েছে।
বিএসটিআই এসব অভিযোগকে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করছে এবং এ অসত্য সংবাদের প্রতিবাদ জানাচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি